থ্রি জিরো হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট Three Zero Housing & Development — ছোট Investment একত্র করে জমি ও দীর্ঘমেয়াদি Asset তৈরির পরিকল্পিত সদস্যভিত্তিক উদ্যোগ।
সর্বশেষ খবর

দায়িত্বশীল ব্যবসায়িক অবস্থান: আমাদের 'নো-গ্যারান্টিড রিটার্ন' নীতি

০৩ সেপ্টেম্বর, ২০২৬
দায়িত্বশীল ব্যবসায়িক অবস্থান: আমাদের 'নো-গ্যারান্টিড রিটার্ন' নীতি
আজকের বাজারে অবাস্তব এবং মিথ্যা মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষকে প্রতারিত করার ঘটনা অহরহ ঘটছে। আমরা এ ধরনের অপচর্চাকে কঠোরভাবে ধিক্কার জানাই। ‘থ্রি জিরো হাউজিং & ডেভেলপমেন্ট’ একটি দায়িত্বশীল ও সততা-নির্ভর প্রতিষ্ঠান। আমরা স্পষ্ট ও খোলাখুলিভাবে ঘোষণা করছি যে, আমাদের প্রকল্পটি একটি সম্পূর্ণ রিয়েল এস্টেট ও ল্যান্ড-বেসড মার্কেট-ডিপেন্ডেন্ট (Market-Dependent) কার্যক্রম। এখানে কোনো প্রকার নির্দিষ্ট বা গ্যারান্টিড বা ফিক্সড মুনাফার সুযোগ নেই এবং আমরা তা কখনো প্রতিশ্রুতিও দিই না। ​রিয়েল এস্টেট খাতের স্বাভাবিক কিছু ব্যবসায়িক ঝুঁকি রয়েছে, যেমন—জমির দর ওঠানামা করা, কাঁচামালের দাম বাড়া-কমা, সরকারি নিয়ম বা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সময় লাগা ইত্যাদি। আমরা আপনাদের কোনো কৃত্রিম আশ্বাস না দিয়ে প্রজেক্টের প্রকৃত আর্থিক বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আপনি নিজের বুঝে এবং ঝুঁকির বিষয়গুলো অবগত হয়ে আমাদের সাথে দীর্ঘমেয়াদি বাস্তব সম্পদ (Real Estate Asset) তৈরির এই যাত্রায় শরিক হবেন—এটাই আমাদের চাওয়া।
থ্রি জিরো হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট